Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

কাউখালীতে বিশ্ব খাদ্য দিবস পালিত

Kawkhali Word Food Day News- 18-10-15

কাউখালী প্রতিনিধি:
“দারিদ্র বিমোচন ও সামাজিক সুরক্ষায় কৃষি” এই স্লোগানকে সামনে রাঙামাটির কাউখালীতে বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বর্শাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে এক র‌্যালি কাউখালীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অফিসার্স কল্যাণ ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কৃষি অফিসের সহযোগীতায় এ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কাউখালী উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌচামং চৌধুরী। আলাচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মংশুইউ চৌধুরী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ মুছা খান, বিআরডিবি কর্মকর্তা, অলিউল্লাহ খান, কৃষি কর্মকর্তা দীপক কুমার দাশ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কমল বরণ সাহা প্রমুখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন