কাউখালীতে ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হলো লাশ

fec-image

রাঙামাটির কাউখালীতে আদালতের নির্দেশে ১৬ মাস পর ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হলো শহীদুল ইসলাম রনীর (২৫) লাশ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) লাশ তোলেন পিবিআই কর্মকর্তারা।

২০২৪ সালের ৬ আগস্ট রাঙ্গামাটির কাউখালীতে সন্ত্রাসী হামলায় নিহত হন রনী। মৃত রনী কাউখালীর বেতছড়ি এলাকার সামশুদ্দিন মোল্লার ছেলে। রনী মারা যাবার প্রায় ২ মাস পর তার বাবা সামশুদ্দিন মোল্লা বাদী হয়ে ১২ জনকে আসামী করে কাউখালী থানায় মামলা দায়ের করেন।

পুলিশের দাখিল করা রিপোর্টের প্রতি বাদীর নারাজির কারণে বিজ্ঞ আদালত অধিকতর তদন্তের জন্য মামলাটি চট্টগ্রাম পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)কে ন্যাস্ত করেন। পিবিআই মামলাটি তদন্ত করতে গিয়ে মৃতদেহের কোন পোস্টমর্টেম রিপোর্ট পায়নি।

ফলে পুনরায় মৃতদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের জন্য আদালত বরাবরে আবেদন করে পিবিআই চট্টগ্রাম। তাদের আবেদনের প্রেক্ষিতে মাননীয় আদালত পিবিআইকে কবর থেকে রনির লাশ তুলে পোস্টমর্টেমের নির্দেশ দেন।

এরই প্রেক্ষিতে আজকে কাউখালী উপজেলা কেন্দ্রীয় কবরস্থান থেকে দীর্ঘ ১৬ মাস পর নিহত শহীদুল ইসলাম রনির লাশ উত্তোলন করেন তারা। এসআই জয়নাল আবেদীন, একজন এএসপি এবং কাউখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তথা নির্বাহী ম্যাজিস্ট্রেট আওয়ালীন খালেকের উপস্থিতিতে এ মৃতদেহ উত্তোলন করে ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন