কাপ্তাইয়ে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

fec-image

রাঙামাটির কাপ্তাই উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে খরিপ- ২ মৌসুমে উফসী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি  প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার ৪’ শ ক্ষুদ্র ও প্রান্তিক  কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার (০১ জুলাই) সকালে কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম।

এ সময় কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন,  কাপ্তাই উপজেলা কৃষি অফিসার আহসান হাবীবসহ কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি অফিসার এবং উপকারভোগীরা  উপস্থিত ছিলেন।

কৃষি উপকরণ বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে  সরকার বিনামূল্যে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করছে। তাই উৎপাদন কৃষকদেরকে  কৃষি উৎপাদন বাড়াতে আন্তরিকভাবে কাজ করতে  হবে।তিনি বলেন বর্তমানে  দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এ ধারা ধরে রেখে মাঠ পর্যায়ে  কৃষকদের কৃষি উৎপাদন বাড়াতে হবে এবং অব্যবহৃত ও পরিত্যক্ত কৃষি জমি উৎপাদনের আওতায় নিয়ে আসতে হবে।

এসময় প্রত্যেক  কৃষককে ৫ কেজি  করে উফসী আমন ধানের  বীজ, ১০ কেজি ডিএসপি এবং ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই, বীজ বিতরণ, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন