কাপ্তাইয়ে মানববন্ধন

fec-image

জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম মহানগর সভাপতির বদলী ও মামলা প্রত্যাহার দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন করেছে বিদ্যুৎ শ্রমিক কর্মচারী।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৮টা হতে ৯টা পযন্ত কাপ্তাই বিদ্যুৎশ্রমিক কর্মচারী ইউনিয়ন (বি-১৮৮৬)শাখার আয়োজনে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র শাখা ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে শ্রমিক নেতৃবৃন্দ বক্তব্য বলেন, পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার শ্রমিক লীগের দালালদের অপসারণ চায়।এবং আ’লীগের দোসর বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ কর্তৃক (জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত সংগঠন) চট্টগ্রাম মহানগর জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (বি-১৮৮৬)এর সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. হাফিজুর রহমানসহ চার নেতৃবৃন্দের বদলি, হামলা ও মামলা প্রতিবাদ জানান।

কাপ্তাই বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন শাখার সভাপতি মো. বেলাল হোসেন জানান, আ’লীগ বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ বিদ্যুৎ সেক্টরে বসে ষড়যন্ত্র করছে। তাই জাতীয়তাবাদী বিদ্যুৎ প্রকৌশলীদের জানান,এসকল ষড়যন্ত্রকে পিছনে ফেলে একসাথে বসে সমাধান করার আহবান জানান এবং বদলি প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেওয়া হয়। এসময় বক্তব্য রাখেন কাপ্তাই বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন( বি-১৮৮৬) শাখার সভাপতি মো. বেলাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মুরশেদ আলম, কবিরুল ইসলাম কবির, আবুল মোয়াছেন, সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন, যুগ্নসম্পাদক কাজী হান্নান, সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম, যুববিষয়ক সম্পাদক শহিদুল ইসলামসহ প্রমুখ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন