কাপ্তাইয়ে আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শনে রাঙামাটি জেলা প্রশাসক

fec-image

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান কাপ্তাই উপজেলার দুটি ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করেছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের কাটাপাহাড় এবং ২নং রাইখালী ইউনিয়ন জগনাছড়ি এলাকায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের ঘর সমূহ পরিদর্শন করেন তিনি।

ঘর পরিদর্শনের সময় রাঙামাটি জেলা প্রশাসক ও উপকারভোগীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পরে জেলা প্রশাসক রাইখালী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করে।

রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্থ) এস এম ফেরদৌস ইসলাম, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, ১ নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, ২নং রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন