কাপ্তাই হ্রদে মিলল হাতি শাবকের মরদেহ


রাঙামাটির বরকল উপজেলার বরুনাছড়ি এলাকায় কাপ্তাই হ্রদে একটি বুনো হাতি শাবকের মরদেহ ভাসতে দেখা গেছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) বন বিভাগের কর্তৃপক্ষ বলছে, আপাতত ধারণা করা হচ্ছে খাড়া পাহাড় থেকে পা পিছলে পড়ে গিয়ে হাতি শাবকটি আহত হয়ে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে মারা যায়।
মঙ্গলবার সারা দিনব্যাপী বন বিভাগের লোকজন শাবক হাতিটির মরদেহ উদ্ধারে চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। কারণ শাবকটি মা হাতি হ্রদের পাড়ে অবস্থান করছে যাতে শাবকটির পাশে কেউ আসতে না পারে।
পার্বত্য চট্টগ্রাম উত্তর বিভাগীয় বন কর্মকর্তা ( ডিএফও) রফিকুজ্জামসন শাহ বলেন, আমরা কাপ্তাই হ্রদ থেকে হাতি শাবকটির মরদেহ উদ্ধার করতে পারিনি। হাতি শাবকটির মা হাতি সারাক্ষণ হ্রদ পাড়ে অবস্থান নিয়েছে। বুধবার (২২ অক্টোবর) আবারো চেষ্টা করবো হাতি শাবকটির মরদেহ উদ্ধারে। উদ্ধার করতে পারলে ময়না তদন্তের মাধ্যমে জানতে পারবো হাতি শাবকটি কি ভাবে মারা গেছে।

















