কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ৭ বসতবাড়ি পুড়ে ছাই

fec-image

কক্সবাজারের কুতুবদিয়ায় আগুনে পুড়ে গেছে ৭ বসতঘর। রবিবার (৮ ফেব্রুয়ারি) সকালে দক্ষিণ ধুরুং কুতুব শরীফ দরবার সংলগ্ন পাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, রবিবার সকাল ৬টার দিকে বিদ্যুতিক শর্টসার্কিট থেকে দরবারের পাশে অগ্নিকাণ্ড ঘটলে কুতুবদিয়া ফায়ার সার্ভিসকে অবহিত করা হয়।

ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সোহেল আহমদ বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ২টি ইউনিট দ্রুত গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এ সময় বাতাসের দরুন মো. রিদোয়ান, মাওলানা ফুরকান, কলিম উদ্দিন, রুহুল আমিন, নুরুল আমিন, নুর মোহাম্মদ, আবু তাহের প্রমুখের বসতভিটায় ছড়িয়ে পড়ে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি।

অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার সম্পদ পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানিয়েছেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অগ্নিকাণ্ড, কক্সবাজার, কুতুবদিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন