কুতুবদিয়ায় ফিশিং বোট ডুবি, নিহত ১

fec-image

কুতুবদিয়ার অদূরে সাগরে ফিশিং ট্রলির ধাক্কায় বোট ডুবিতে আক্তার আলম বাদশা (৫৫) নামের এক জেলে মারা গেছে। নিখোঁজ রয়েছে বোটে থাকা আরেক জেলে। নিহত জেলে উত্তর ধুরুং নয়াকাটা গ্রামের বাসিন্দা।

রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে ফিশিং বোটটি দুর্ঘটনার শিকার হয় বলে বোটের মালিক নাসির উদ্দিন নিশ্চিত করেন।

তিনি বলেন, তার মালিকানাধীন এফবি নুরুন নাহার-১ গত শুক্রবার ১৭ জন মাঝি-মাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যায়। রবিবার দুপুরের আগে জেলেরা জাল উঠানোর সময় দ্রুতবেগে আসা এফবি হার্টি নামের একটি ফিশিং ট্রলি বোটের ওপর তুলে দেয়। এসময় জেলেরা সাগরে ছিটকে পড়ে সাঁতরাতে থাকে।

বোটের মাঝি মো: শরীফ বলেন, ধাক্কায় সবাই সাগরে পড়ে গেলে স্রোতে ভাসতে থাকে। এসময় উত্তর ধুরুং নয়াকাটা গ্রামের আক্তার আলম বাদশা (৫৫) সাগরে তলিয়ে যেতে দেখে উদ্ধার করা হয় মৃত অবস্থায়। অপর জেলে জিয়াবুল মোহাম্মদ হোসেন নিখোঁজ হন। বাকি ১৩ জেলেকে অন্য বোটের সাহায্যে উদ্ধার করা হয়েছে।

নিহত ও উদ্ধারকৃত জেলেরা গতকাল সোমবার সকাল ৯টার দিকে উপকূলে পৌঁছার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

কুতুবদিয়া থানার ওসি মো: মাহবুবুল হক বলেন, বোট ডুবিতে নিহত লাশটি সোমবার ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, কুতুবদিয়া, ট্রলার ডুবি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন