কুতুবদিয়ায় মোবাইল কোর্টে ৪ ব্যবসায়ীকে জরিমানা


কক্সবাজারের কুতুবদিয়ায় রমজানে বাজার নিয়ন্ত্রণে মোবাইল কোর্টে ৪ ব্যবসায়ীকে ৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ধুরুংবাজারে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিব উল আলম মোবাইল কোর্ট পরিচালনা করেন।
নির্বাহী অফিস সূত্র জানায়, চলতি রমজান মাসে নিত্যপণ্য বাজার নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার সংরক্ষণে উপজেলার বৃহৎ ধুরুং বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় অতিরিক্ত দামে পণ্য বিক্রি, মূল্যতালিকা না রাখাসহ বিভিন্ন অপরাধে বাজারের ব্যবসায়ী প্রান্ত দাসকে আড়াই হাজার, মো. শাহজাহানকে দুই হাজার, মো. মিজানকে চার হাজার ও নুরুল আফছারকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, কুতুবদিয়া
Facebook Comment

















