কুতুবদিয়ায় ৩ জ্বালানি তেল ব্যবসায়ীকে জরিমানা

fec-image

কক্সবাজারের কুতুবদিয়ায় পেট্রোল, ডিজেল ও অন্যান্য জ্বালানি তেলের মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩ জ্বালানি তেল ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২ এ‌প্রিল) বিকেলে উপজেলার ধূরুং বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাকিব উল আলম।

তিনি জানান, ধূরুং বাজারে বৃহস্প‌তিবার বি‌ভিন্ন জ্বালা‌নি তে‌লের দোকা‌নে তদার‌কি কর‌তে মূল্য তালিকা না থাকায় ধুরুং স্টোর‌কে ৫ হাজার টাকা, কুতুব আউ‌লিয়া মে‌শিনারী‌কে ৩ হাজার টাকা ও রমজান আলী‌কে ৩ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

ভোক্তাদের স্বার্থ রক্ষায় এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে ব‌লেও জানান‌ তি‌নি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কুতুবদিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন