খাগড়াছড়ি চেম্বার ও অব কমার্সের উদ্যোগে পাঁচ শতাধিক গরীবদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়ি চেম্বার অব কমার্স ভবনে সামনে প্রধান অতিথি জেলা বিএনপির সাধারন সম্পাদক এম এন আবছার এ শীতবস্ত্র বিতরণ করেন।এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, মংসুথোয়াই চৌধুরী, যুগ্ন সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, পৌর বিএনপির সভাপতি আব্দুর রব রাজা, সাধারন সম্পাদক নজরুল ইসলাম ও জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।