কুতুবদিয়ায় বহির্নোঙ্গরে বি‌দেশী জাহাজ আটক

কক্সবাজা‌রের কুতুব‌দিয়ার ব‌হি‌র্নোঙ‌রে শুল্ক ফাঁকি দিয়ে জ্বালানী তেল সংগ্রহের সময় পানামা পতাকাবাহী এক‌টি বিদেশী বানিজ্যিক জাহাজ আটক করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গত শনিবার কক্সবাজার কুতুবদিয়া বহির্নোঙ্গর এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ অপূর্ব বাংলা টহল কা‌লে লক্ষ করে যে, সন্দেহজনক বাংলাদেশী ওয়েল ট্যাংকার, 'ওটি ইউনিয়ন', পানামা পতাকাবাহী একটি বিদেশী বানিজ্যিক জাহাজ এম‌টি ডল‌ফিন-১৯ হতে জ্বালানী তেল আদান প্রদান করছে।

কোস্ট গার্ড জ্বালানী তেল গ্রহীতা বিদেশি জাহাজ এবং জ্বালানী তেল দাতা বাংলাদেশী ওয়েল ট্যাংকারে অবস্থানরত‌দের জিজ্ঞাসাবাদ করলে জাহাজদ্বয় বহির্নোঙ্গরে নোঙ্গর করা এবং জ্বালানী তৈল সংগ্রহ কিংবা প্রদানের কোন বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়।

বিদেশী জাহাজটির মোংলা বন্দরে যাওয়ার কথা থাকলেও জাহাজটি সকাল ৭ টায় কুতুবদিয়া বহিঃনোঙরে নোঙ্গর করে।

চট্টগ্রাম বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত বিদেশী জাহাজটি অবৈধ ভাবে উক্ত দিন সকাল ৭টা হতে দুপুর ২ টা পর্যন্ত বর্ণিত ওয়েল ট্যাংকার থেকে আনুমানিক ৩৫৬ মেট্রিক টন জ্বালানি তেল সংগ্রহ করে।

যার ফ‌লে বাংলাদেশ সরকার বিপুল পরিমাণ রাজস্ব হতে বঞ্চিত হওয়ায় কোস্ট গার্ড বিদেশী জাহাজটিকে আটক করে চট্টগ্রাম বহিঃনোঙ্গরে নিয়ে আসে।

তিনি আরও বলেন, জ্বালানী তেল দাতা বাংলাদেশী ওয়েল ট্যাংকারটি বর্তমানে ৯ জন ক্রুসহ কোস্ট গার্ড এর তত্ত্বাবধানে রয়েছে এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্তৃক মেরিন কোর্টের মাধ্যমে উক্ত জাহাজদ্বয়ের আর্থিক জরিমানাসহ যথাযথ আইনানুগ ব্যাবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ঘটনাপ্রবাহ: কক্সবাজার, কুতুবদিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন