খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ (মূল) এর সশস্ত্র টোল কালেক্টর আটক


১০ নভেম্বর সোমবার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার মরাটিলা এলাকায় ইউপিডিএফ (মূল) এর সশস্ত্র সদস্যদের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর অভিযান দলটি মরাটিলা এলাকায় ইউপিডিএফ (মূল) এর সশস্ত্র সদস্যদের একটি গোপন আস্তানা ঘেরাও করে। পরবর্তীতে ওই স্থানে তল্লাশি অভিযান পরিচালনা করে ইউপিডিএফ (মূল) এর সশস্ত্র টোল কালেক্টর মিলন ত্রিপুরাকে আটক করা হয়।
আটক মিলন ত্রিপুরার নিকট হতে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ৫ রাউন্ড অ্যামোনিশন এবং চাঁদা আদায়ের রশিদসহ বেশ কিছু সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতকল্পে আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং পার্বত্য অঞ্চলের সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ গ্রহণে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।
















