খেলাধুলা করলে শরীর-মন ভালো থাকে : মেজর মুরাদ হোসাইন

fec-image

মাটিরাঙ্গা জোনের উপ অধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইন ব‌লে‌ছেন, ছাত্র-ছাত্রীদের পড়াশোনা পাশাপাশি খেলা ধুলায় শরীর ও মন ভাল রাখে। খেলাধুলা ও সাংস্কৃতিক মনোনিবেশে মাদক থেকে দূরে রাখে।

সোমবার (১৬ জুলাই) মাটিরাঙ্গায় এক‌টি বেসরকারি স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তি‌নি এসব কথা ব‌লেন।

সুন্দর জীবন গঠনে শিক্ষা ও সংস্কৃতির গুরুত্ব তু‌লে ধ‌রে প্রধান অতিথি আ‌রো ব‌লেন, ছাত্র জীবনের প্রতিটি মুহূর্ত জীবন গঠনের জন‌্য খুবই গুরুত্ব পূর্ণ। শিক্ষা জীবনে সা‌র্বিক বিষয় সময় মত যারা কা‌জে লাগাতে পা‌রে, তারাই বাস্তব জীবনে, সর্বক্ষেত্রে সাফল্য অর্জনে সমক্ষম হয়। তাই সকল শিক্ষার্থীকে পড়া‌লেখার পাশাপা‌শি সংস্কৃতিতে ম‌নো‌নিবশ করার আহ্বান জানান তি‌নি।

এসময় অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার জন্য প্রধান অতিথি মাটিরাঙ্গা জোনের পক্ষ হতে আর্থিক সহায়তা প্রদান করেন।

অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক মো. আফসার হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মা‌ঝে স্থানীয় ওয়ার্ড কমিশনার মো. তফিকুল ইসলাম এবং সংরক্ষিত মহিলা কমিশনার মোছা. জয়নব বিবি ও গণ্যমান্য ব্যক্তিগণ উপ‌স্থিত ছি‌লেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন