গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগের কারণ জানালেন রাশেদ

fec-image

গণ অধিকার পরিষদ থেকে বহিষ্কারের পর পদত্যাগ পত্র জমা দিলেন সদ্য বিএনপিতে যোগ দেওয়া মো.রাশেদ খান।

শনিবার (২৭ ডিসেম্বর) রাশেদ খান স্বাক্ষরিত ওই পদত্যাগপত্র গণমাধ্যমে পাঠানো হয়।

পদত্যাগপত্রে রাশেদ লিখেছেন, ‘আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন। আপনার সাথে রাজপথের সহযোদ্ধা হিসেবে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে দীর্ঘ সময় আন্দোলন-সংগ্রাম ও রাজনীতি করেছি।

এই পথচলায় আপনিসহ আপনার সহযোদ্ধারা কেউ আমার আচরণ ও বক্তব্যে কষ্ট পেয়ে থাকলে আমি সবার নিকট ক্ষমা প্রার্থনা করছি।’

তিনি আরো লেখেন, ‘দলের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করার বিষয়ে আপনার সম্মতি পাওয়ায় আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যেখানেই থাকি, আমাদের সম্পর্ক থাকবে মধুর ও ভ্রাতৃত্বের বন্ধনে অটুট। আমি আপনার নিকট দোয়া ও ভালোবাসা চাই।

ব্যক্তিগত কারণে আমি আজ থেকে দলের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করছি এবং আপনার ও দলের জন্য শুভ কামনা ব্যক্ত করছি।’

সর্বশেষে রাশেদ উল্লেখ করেন, দলের সবার জন্য শুভেচ্ছা, দোয়া ও ভালোবাসা রইল…।

এর আগে শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে দলটির দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রাশেদ খানকে দল থেকে বহিষ্কারের তথ্য জানানো হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন