গরু চুরির অভিযোগে চোরাই গরুসহ ২ ম্রো যুবক আটক

fec-image

বান্দরবানের থানচি উপজেলায় চোরের উপদ্রব বৃদ্ধি পাচ্ছে। একটি সিন্ডিকেট চক্র গৃহপালিত গরুসহ প্রতিটি গ্রাম থেকে গরু-ছাগল চুরি করে বিভিন্ন জায়গা পাচার করে আসছে দির্ঘদিন থেকে। স্থানীয়দের অভিযোগে প্রেক্ষিতে থানচি থানা পুলিশ আকস্মিক অভিযান চালিয়ে গরুসহ ২ চোরকে আটক করেছে থানচি থানা পুলিশ।

বুধবার ১৪ জানুয়ারি সন্ধ্যা থানচি আলীকদম সড়কে ডিম পাহাড় এলাকার থেকে সন্ধ্যা সময় পাচারের সময় হাতে নাতে আটক করেন।

আটকরা হলেন বান্দরবানের লামা উপজেলার ৯ নং ওয়ার্ডের আশ্রম পাড়ার হাই ওয়ান ম্রোর ছেলে রংরাও ম্রো (৪৭) এবং আলীকদম উপজেলার চাইক্ষ্যং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নামচাক পাড়ার লাংরি ম্রো’র ছেলে চংলক ম্রো (২৫)।

পুলিশ জানায়, দিনব্যাপী অভিযানে চুরি করা একটি গরুসহ ২ চোরকে হাতেনাতে আটক করা হয়। থানচি থানার ওসি কানন সরকার বলেন, থানচি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আটকদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: থানচি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন