‘গাছের প্রতি ভালবাসা ছড়িয়ে দিতে হবে’


রাঙামাটি জেলা প্রশাসক (ডিসি) মো. মোশারফ হোসেন খান বলেন, ‘গাছের প্রতি ভালবাসা ছড়িয়ে দিতে হবে, মমত্ববোধ বাড়াতে হবে।’
বুধবার (০৫ জুন) সকালে জেলা প্রশাসনের মিলনায়তনে অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক আরও বলেন, আগামীর প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তোলতে হলে সবুজ বনায়নের কোন বিকল্প নেই। এ জন্য আমাদের বেশি বেশি করে গাছের চারা রোপন করতে হবে।
এর আগে দিবসটি উপলক্ষে শহরের হ্যাপীর মোড় এলাকা থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ এবং বৃক্ষ রোপন করা হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. তবিবুর রহমানসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

















