কুতুবদিয়ায় বিশ্ব পরিবেশ দিবসে বাপার র‍্যালি সভা

fec-image

“একটাই পৃথিবী: প্রকৃতির ঐকতানে টেকসই জীবন” এই স্লোগানে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুতুবদিয়ার উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।

রবিবার ( ৫ জুন) বিকালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে উপজেলা চত্বর থেকে র‍্যালি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুতুবদিয়া হাইস্কুলে শেষ হয়।

র‍্যালি তে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরে জামান চৌধুরী, কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএম হাসান কুতুবী, কুতুবদিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম.এ মান্নান, কুতুবদিয়া হাইস্কুলের শিক্ষক ওসমান গণি, বাপা কুতুবদিয়া সভাপতি মো. শহীদুল ইসলাম, সহ-সভাপতি মাস্টার আমিনুল হক, সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মাস্টার মিজানুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক শামীমুর রহমান ঝর্ণা, সহ-দপ্তর সম্পাদক ইমতিয়াজ উদ্দিন, আইল্যান্ড হাইস্কুলে প্রধান শিক্ষক সালমান উদ্দিন রাসেল, সাংবাদিক শাহেদুল ইসলাম মনির, মহিউদ্দিন কুতুবী, মাহামুদ সুজনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

র‍্যালি শেষে কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় হলরুমে বাপা কুতুবদিয়ার সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে ও আবুল কাশেমের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বাপা কুতুবদিয়ার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বিশ্ব পরিবেশ দিবস
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন