Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

চকরিয়ায় পানিতে ডুবে দোকান কর্মচারীর মৃত্যু

পানিতে ডুবে

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় জুমার নামাজ পড়ার জন্য পাশ্ববর্তী নিচু এলাকায় জমে থাকা পানিতে গোসল করার সময় পানিতে ডুবে মারা গেছে এক দোকান কর্মচারী। শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে পৌরসভার ভাঙারমূখ স্টেশনের পূর্ব নিজপানখালী গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দোকান কর্মচারীর নাম আইয়ুব খাঁন (১৯)। তিনি কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের ঘোনার পাড়ার বাদশার ঘোনা এলাকার মো. রফিকের পুত্র।

পৌরশহর চিরিঙ্গার ভাই ভাই ইলেক্ট্রনিক্সের মালিক মো. শাহজাহান জানান, দীর্ঘ কয়েকবছর ধরে আইয়ুব খান তার দোকানে কর্মচারী ছিল। শুক্রবার জুমার নামাজ পড়ার জন্য বাড়ির কাছের নিচু এলাকায় জমে থাকা পানিতে গোসল করতে যায়। এ সময় পানিতে তলিয়ে গিয়ে ডুবে যায় আইয়ুব। এর কয়েক মিনিট পর তার লাশ পানিতে ভেসে উঠে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন