চকরিয়ায় হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামি গ্রেফতার

চকরিয়া প্রতিনিধি:
চকরিয়ায় হত্যা, ডাকাতি, অস্ত্র সহ একাধিক মামলার পলাতক আসামী আবু বক্করকে জনতার সহায়তায় গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ২১সেপ্টেম্বর সকালে উপজেলার চিরিংগা ইউনিয়নের মাছঘাট এলাকায় এ অভিযান চালানো হয়েছে। ধৃত আবু বক্কর প্রকাশ ডাকাত বক্কর চিরিংগা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চরণদ্বীপ এলাকার নুরুল আলমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, আবু বক্কর উপজেলার চিংড়ি জোনে ডাকাতি, জবর দখল সহ নানা অপরাধ মূলক কর্মকান্ডের সাথে জড়িত। তার বিরুদ্ধে থানা ও আদালতে একাধিক মামলা রয়েছে। তন্মধ্যে থানায় জিআর ৪৮৫/১৫, ১৯২/১৬, ৫০৫/১৫, ৪৮৯/১৫, ৫০৩/১৫ অন্যতম।

ডাকাত আবু বক্কর বুধবার সকালে চিরিংগা ইউনিয়নের দক্ষিণ মাছঘাট এলাকায় অবস্থান করার গোপন সংবাদে স্থানীয় মেম্বার রেজাউল করিমের নেতৃত্ব জনতা ধাওয়া করে তাকে আটকে রাখে। পরে থানার অফিসার ইনচার্জ ওসিকে বিষয়টি অবহিত করা হলে ওসি’র নির্দেশে থানার এসআই মহিরউদ্দিন মহিমের নেতৃত্বে তাকে আটক করে থানায় নিয়ে আসে। এসআই মহির জানান, ধৃত আবু বক্কর ডাকাতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন