চাকমা শিক্ষার্থীকে হাসপাতালে দেখতে গেলেন রাবিপ্রবি ভিসি

fec-image

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী সকালে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সপ্তম ব্যাচের স্নাতক (সম্মান) শেষ বর্ষের শিক্ষার্থী প্রজ্ঞাপন চাকমাকে দেখতে যান।

এসময় তিনি আহত শিক্ষার্থীর বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ-খবর নেন এবং তার যথাযথ চিকিৎসার বিষয়ে হাসপাতালের চিকিৎসকদের সাথে আলোচনা করেন ও আহত শিক্ষার্থীর দ্রুত সুস্থতা কামনা করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুনাইদ কবির, প্রক্টর ড. মোঃ ফখরুদ্দিন, সহকারী প্রভোস্ট (ছাত্র হল) জনাব গৌরব চাকমা, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানজিম মাহমুদ ও সিনিয়র মেডিকেল অফিসার ডা. সর্বদর্শী চাকমা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, বিগত ২২ জুন সিএসই বিভাগের শিক্ষার্থী প্রজ্ঞাপন চাকমা বিশ্ববিদ্যালয় থেকে পরীক্ষা দিয়ে রাঙামাটি শহরস্থ নিজ বাড়ী ফেরার পথে খিপ্যাপাড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন