জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা

fec-image

মহান বিজয় দিবস উদযাপনকে কেন্দ্র করে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় শুরু হয়েছে ব্যাপক সংস্কার ও প্রস্তুতিমূলক কার্যক্রম। এসব কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে স্মৃতিসৌধে সাধারণ দর্শনার্থীদের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ।

শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে স্মৃতিসৌধের প্রধান ফটকে টানানো এক নোটিশে এ তথ্য জানা যায়।

নোটিশে জানানো হয়, ৬ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ৯ দিন স্মৃতিসৌধে প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। রাষ্ট্রীয় অনুষ্ঠান, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও উন্নয়নমূলক কাজের নিরাপদ পরিবেশ নিশ্চিতে এ সিদ্ধান্ত নিয়েছে স্মৃতিসৌধ কর্তৃপক্ষ।

জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ মো. আনোয়ার খান আনু কালবেলাকে বলেন, বিজয় দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠান সুষ্ঠুভাবে আয়োজন করতে স্মৃতিসৌধ এলাকায় প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। এজন্যই সীমিত সময়ের জন্য প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করা হলেও দর্শনার্থীদের কাছে সহযোগিতার প্রত্যাশা করা হচ্ছে। বিজয় দিবসকে ঘিরে স্মৃতিসৌধ এলাকা যাতে পরিপাটি ও নিরাপদ থাকে— সে লক্ষ্যেই চলছে এসব প্রস্তুতিমূলক কার্যক্রম।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বিজয় দিবস
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন