Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

টেকনাফে দেশীয় তৈরি অস্ত্রসহ এক ডাকাত আটক

আটক

মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, টেকনাফ প্রতিনিধি:
টেকনাফে দেশীয় তৈরি অস্ত্র ও দুই রাউন্ড বুলেটসহ এক ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

শনিবার দুপুর ২ টার দিকে হ্নীলার রঙ্গিখালী পাহাড়ী ঢালা এলাকা থেকে তাকে আটক করা হয়।

সে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের আব্দুল জলিলের ছেলে মো. সাদেক (২৫)।

স্থানীয়রা জানায়, হ্নীলার রঙ্গিখালী পাহাড়ী ঢালা এলাকায় একদল সশস্ত্র ডাকাত দল অবস্থানের খবর পেয়ে আলীখালী-রঙ্গিখালী এলাকার লোকজন ওই এলাকায় পৌঁছলে ডাকাতেরা কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে পালিয়ে গেলেও এসময় ডাকাত দলের সদস্য সাদেককে আটক করে রাখে স্থানীয় জনতা। পরে পুলিশে খবর দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সেকান্দার ঘটনাস্থলে গিয়ে একটি দেশীয় তৈরি অস্ত্র ও দুই রাউন্ড বুলেটসহ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

ওসি আরও বলেন, তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তাকে কক্সবাজার আদালতে প্রেরণ করে রিমান্ডের আবেদন করা হবে।

উল্লেখ্য, বিভিন্ন মামলার ফেরারী আসামীরা এসব পাহাড়ে অবস্থান নিয়ে গভীর রাতে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সদস্য পরিচয় দিয়ে লেদা রোহিঙ্গা বস্তি, আলীখালী, রঙ্গিখালী ও উলুচামরী এলাকায় বসত-বাড়িতে হানা দিয়ে কৌশলে লুটপাট চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment
আরও পড়ুন