টেকনাফে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ আটক ১

fec-image

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে  ১ লক্ষ ৩০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন হ্নীলার আলিখালী সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকার একটি সন্দেহজনক বসত বাড়িতে তল্লাশি চালিয়ে আনুমানিক ৬ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যমানের ১ লক্ষ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা পাচার ও মজুদের অপরাধে জড়িত থাকার অভিযোগে একজন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয় কোস্ট গার্ড।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত ইয়াবা ও আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। দেশের সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ মাদকের বিস্তার রোধ ও চোরাচালান দমনে কোস্ট গার্ডের এমন জোরালো অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, টেকনাফ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন