টেকনাফে ৬ কোটি টাকার ইয়াবা ও আইস জব্দ

fec-image

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ইয়াবা ও ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

​শনিবার (৩ জানুয়ারি) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

​কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক হ্নীলা ওয়াব্রাং সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২০ হাজার পিস ইয়াবা (আনুমানিক বাজারমূল্য ১ কোটি টাকা) ও ১ কেজি আইস (আনুমানিক বাজারমূল্য ৫ কোটি টাকা) মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

​লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মাদকগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

​তিনি আরও বলেন,সীমান্ত এলাকায় মাদক পাচাররোধে কোস্ট গার্ডের এ ধরনের জিরো টলারেন্স নীতি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: টেকনাফ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন