নাইক্ষ্যংছড়িতে লক্ষাধিক পিচ ইয়াবা ও ১০ লাখ টাকাসহ ২ মারমা নারী গ্রেপ্তার

fec-image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১০ লাখ টাকাসহ ২ নারীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।

শনিবার ২৭ সেপ্টেম্বর ভোরে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতার উছাইয়ে মারমা (১৫) ও মাচিং ওয়াং মারমা (৮০) নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ড চিংথোয়াই পাড়ার বাসিন্দা তারা।

নাইক্ষংছড়ি থানার পুলিশ সুত্রে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোনাইছড়ি ইউনিয়নের সিনথোয়াই ও নতুন পাড়া বায়ের মারমা সেমিপাকা বাড়ি থেকে ১ লাখ ২০ হাজার ইয়াবা ও নগদ ১০ লাখ টাকা উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, সোনাইছড়ি মাদকের ভয়াল থাবায় জর্জরিত হয়ে উঠছে যুব সমাজ। নাইক্ষ্যংছড়ি থানার পুলিশের সম্প্রতি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় তারা খুশি।

নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ অফিসার ফেরদৌস রনি বলেন, আটক নারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর সঙ্গে জড়িত অন্যদেরও চিহ্নিত করার চেষ্টা চলছে। জব্দ হওয়া ইয়াবার বাজারমূল্য প্রায় চার কোটি টাকা।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মাসরুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ও নগদ ১০ লাখ টাকা উদ্ধার করা হয়। এই অভিযানটি এখনো চলমান রয়েছে। মাদক কারবারীদের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নাইক্ষ্যংছড়ি, বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন