নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩৪ বিজিবির মানবিক সহায়তা

fec-image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজুপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ৩৪ বিজিবি কর্তৃক সীমান্ত এলাকায় বসবাসরত অসহায়, গরিব ও দুঃস্থ মানুষের পাশাপাশি স্থানীয় ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনুদান ও উপহার সামগ্রী বিতরণ এবং জনসচেতনতামূলক মতবিনিময় সভা করেছেন।

কক্সবাজার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৩৪ ব্যাটালিয়ন কর্তৃক মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশের ভিশন “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” এর বাস্তবায়নের লক্ষ্যে কক্সবাজার রিজিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার অসহায়, গরিব ও দুঃস্থদের মাঝে আর্থিক অনুদান ও উপহার সামগ্রী বিতরণের পরিকল্পনা করা হয়েছে।

 বুধবার (১০ জুন) সাড়ে বারটার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর ব্যবস্থাপনায় অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম-এর নেতৃত্বে রেজুপাড়া বিওপির সীমান্ত এলাকায় বসবাসরত অসহায়, গরিব ও দুঃস্থ মানুষের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সহায়তা প্রদান এবং স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

পরবর্তীতে স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অধিনায়ক, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) কর্তৃক অবৈধভাবে সীমান্ত পারাপার থেকে বিরত থাকা, চোরাচালান প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সীমান্তবর্তী এলাকায় চলাচলের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য জনগণকে উদ্বুদ্ধ করাসহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় সভা করেন।

এ সময় ৩৪ বিজিবির অধিনায়ক খায়রুল আলম বলেন, “বিজিবি সীমান্ত পাহারা, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি সব সময়ই সমাজের দরিদ্র ও বিপন্ন মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।”

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নাইক্ষ্যংছড়ি, বান্দরবান, বিজিবি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন