নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিপুল পণ্য জব্দ করলো বিজিবি


নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী হাট থেকে মিয়ানমারে পাচারকালে বিপুল পণ্য জব্দ করেছে বিজিবি। ৩৪ বিজিবি ও ১১ বিজিবি এসব পণ্য জব্দ করে।
সুত্র আরো জানান, সোমবার নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধীনস্থ ভালুখাইয়া বিওপির টহল দল বিপি ৪৯/১ মেইন পিলার হতে মালামাল সহ চোরাকারবারীকে দেখতে পেয়ে ধাওয়া করে। চোরাকারবারীরা বিজিবি সদস্যদের ধাওয়া খেয়ে পালিয়ে যায়। পরে বিজিবি টহলদল তাদের ফেলে যাওয়া মালামাল জব্দ করতে সক্ষম হয়। পরবর্তীতে জব্দ মালামাল ভালুখাইয়া বিওপিতে আনা হয়।
জব্দ মালামালের মধ্যে রয়েছে ২২৮পিছ লুঙ্গি, বড়দের হাফ প্যান্ট ৭৭ পিস, ম্যাজিক কিউব খেলনা ৩৫পিস, খেলনা সেট ১২ পিস, খেলনা পিস্তল ২৩ পিস, খেলনা পিস্তল বড় ৪০ পিস, কয়েল, ২ কার্টুন। এসব পণ্যের বাজার মূল্য প্রায় ১ লাখ ৩৩ হাজার টাকা।
এছাড়া শনিবার মশারি: ২০০ পিস, শার্ট ১১৮ পিস, ম্যাগি হাতাগেঞ্জি ৪২ পিস, ভ্যানিটি ব্যাগ ৪৬ পিস, বাচ্চাদের শীতের হুডি ১৯ পিস। যার বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা। একই দিন শনিবার আরো কিছু পণ্য জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ১ লাখ ৭৭ হাজার ৭৫০ টাকা।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস ১১ বিজিবি অধিনস্থ এলাকায় বিজিবি কঠোর অবস্খানে রয়েছে। নিয়মিত টহল চলছে এবং চোরা চালান রোধে সর্বোচ্চ চেষ্টা চলছে।

















