পানছড়িতে বজ্রপাতে নিহার বিন্দু চাকমা নিহত


খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বজ্রপাতে নিহার বিন্দু চাকমা (৬০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ৪নং লতিবান ইউনিয়নের শুকনাছড়ি গ্রামের বাসিন্দা সুধীর চন্দ্র চাকমার পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (৫ এপ্রিল) পানছড়ি বাজার থেকে বাড়ি ফেরার পর তিনি বাড়ির পাশে সেগুন গাছে বাঁধা গরু আনতে যান। এ সময় এলাকায় বৃষ্টিসহ বজ্রপাত হচ্ছিল। হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বজ্রপাতের আঘাতে তাঁর শরীরের ডান পাশ পুড়ে যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনাপ্রবাহ: পানছড়ি
Facebook Comment
















