পানিবন্দী মানুষের ঘরে ত্রাণ ও চিকিৎসা সেবা নিয়ে মহেশখালীর ইউএনও

fec-image

দুর্যোগে শুধু ত্রাণসামগ্রী বিতরণেই সীমাবদ্ধ না থেকে মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবাও পৌঁছে দিচ্ছে মহেশখালী উপজেলা প্রশাসন। টানা বর্ষণ ও জলাবদ্ধতায় বিপর্যস্ত উপকূলীয় জনপদে মানবিক উদ্যোগ হিসাবে এই দায়িত্ব পালন করছেন তিনি।

শনিবার (১১ জুলাই) মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিমের নেতৃত্বে কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা পানিবন্দী এলাকায় শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- মহেশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার, মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত দাশ সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগন।

ত্রাণ বিতরণের পাশাপাশি ইউএনও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার এবং স্বাস্থ্য সহকারীদের সাথে নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে অসুস্থ শিশু, বয়স্ক ও নারীদের খোঁজখবর নেন। এ সময় রোগীদের প্রাথমিক চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধের পরামর্শ এবং প্রেসক্রিপশন প্রদান করা হয়। ঘটিভাঙ্গা পানিবন্দী এলাকার মানুষেরা এই সেবায় স্বস্তি প্রকাশ করেন। স্থানীয়দের ভাষ্য, দুর্যোগের সময় প্রশাসনের এমন মানবিক উপস্থিতি তাদের মধ্যে নতুন করে আস্থা সৃষ্টি করেছে।

ইউএনও ইমরান মাহমুদ ডালিম বলেন, “শুধু খাদ্যসহায়তা যথেষ্ট নয়। দুর্যোগে মানুষের স্বাস্থ্যঝুঁকিও সমান গুরুত্বপূর্ণ। উপজেলা প্রশাসন প্রতিটি অসহায় মানুষের পাশে আছে এবং থাকবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন