পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর চিকিৎসা সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি

fec-image

পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে মানবিক কার্যক্রমের অংশ হিসেবে বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় গাছের চারা বিতরণ করা হয়েছে।

আজ রাঙ্গামাটি রিজিয়নের জুরাছড়ি জোন কর্তৃক আয়োজিত চিকিৎসা ক্যাম্পেইনের মাধ্যমে স্থানীয় ১২০ জন পাহাড়ি ও ৮০ জন বাঙালি চিকিৎসাপ্রার্থীকে বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।

অপরদিকে, একই দিনে বান্দরবান রিজিয়নের আলীকদম জোনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির আওতায় আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয় এবং সেন্ট মেরিস স্কুলের শিক্ষার্থীদের মাঝে ৪,০০০ টি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি, উভয় শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অতিথিগণের উপস্থিতিতে বৃক্ষরোপণ করা হয়। উল্লেখ্য, সবুজায়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষার উদ্দেশ্যে এই এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে এ বছর বিভিন্ন প্রজাতির ৬৫,০০০ গাছের চারা রোপনের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে মানবিক সহায়তা, পরিবেশ সংরক্ষণ ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বাংলাদেশ সেনাবাহিনী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন