পাহাড়ের আঞ্চলিক দলগুলো আমাকে বিভিন্নভাবে প্রেসারাইজ করে : সায়রা চন্দ্রা চাকমা

fec-image

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং পাহাড় থেকে উঠে আসা সক্রিয় নারী নেত্রী সায়রা চন্দ্রা চাকমা বলেছেন, আমার যে জাতিগোষ্ঠীর মানুষরা আছে, বিশেষ করে বিভিন্ন আঞ্চলিক দল বলবো, তাদের কাছে হয়ত আমার জাতীয় রাজনীতি পছন্দ নয়। তারা আমাকে বিভিন্নভাবে আমাকে প্রেসারাইজ করে, সেটা সোস্যাল মিডিয়ায় হোক কিংবা অন্যকোনো ভাবেই হোক। এ কারণে প্রেসারে থাকি।

জনপ্রিয় একটি ইউটিউব প্ল্যাটফর্মের পডকাস্টে তিনি এ বিষয়ে আরো বলেন, ‘আমি যখন ছাত্র রাজনীতির পাশাপাশি জাতীয় রাজনীতি করার চিন্তাভাবনা করছিলাম, প্রস্তুতি নিচ্ছিলাম, তখন শুরু হয়ে যায় আমার নিজের জাতিগোষ্ঠীর কিছু মানুষ, বিশেষ করে যারা আঞ্চলিক রাজনীতির সাথে জড়িত ওখান থেকে আমার প্রেসার আসা শুরু করে। আমি যেহেতু জাতীয় রাজনীতি করি, আমার কাছে সবাই সমান। সেটা পাহাড়ি হোক কিংবা বাঙালি হোক।’

রেইনবো ন্যাশনের স্বপ্ন তুলে ধরে পডকাস্টে সায়রা চন্দ্রা চাকমা বলেন, ‘আমি সবাইকে এক করেই একটা রেইনবো ন্যাশনের স্বপ্ন দেখি। বাংলাদেশকে নিয়ে আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান যে স্বপ্নটা দেখেন। বাংলাদেশে শুধু বাঙালি নেই, বাঙালি ছাড়াও ৫০টি জাতিগোষ্ঠীর মানুষের বসবাস। এই সবাইকে নিয়েই আমরা একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি।’

উৎস : স্পিক উইথ রশিদ শো, ইউটিউব

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুগ্ম সাধারণ সম্পাদক
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন