পুকুরে ডুবে শিশুর মৃত্যু

fec-image

চট্টগ্রামের মিরসরাই উপজেলার মান্দারবাড়িয়া এলাকায় একটি বিয়ে বাড়িতে গিয়ে পুকুরে ডুবে আরাফাত হোসেন মাহিন (১০) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত মাহিন উপজেলার করেরহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম অলিনগর গ্রামের সওদাগর বাড়ির কাতার প্রবাসী আক্তার হোসেন প্রকাশ মুক্তারের ছেলে।

শুক্রবার মিরসরাই সদর ইউনিয়নের ৩ ওয়ার্ডের মান্দারবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহিন পশ্চিম অলিনগর বিএমকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

এরআগে ২০২০ সালের ৫ এপ্রিল তার মা কুলসুমা আক্তার মুন্নীর মৃত্যু হয়। মাকে হারিয়ে এতিম হয়ে যায় ছেলেটি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চট্টগ্রাম, পুকুর, শিশু মৃত্যু
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন