Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

প্রাণে বাচাঁতে সাঁতার কেটে নাফ নদী পাড়ি দিয়ে পালিয়ে আসলেন ১১ রোহিঙ্গা

টেকনাফ প্রতিনিধি:

মিয়ানমারে সেনাবাহিনীর নির্যাতন থেকে প্রাণে বাঁচতে সাঁতার কেটে নাফনদী পাড়ি শাহপরীরদ্বীপ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে ১১ রোহিঙ্গা যুবক। ১১ অক্টোবর সকাল ৭টায় মিয়ানমার ওপাড় থেকে সাঁতার কাটা শুরুকরে সাড়ে ৯টায় বাংলাদেশে কোস্ট র্গাড তাদেরকে উদ্ধার করে শাহ পরীর দ্বীপ জেটিতে নিয়ে আসে।কোস্টগার্ড শাহপরীর দ্বীপের স্টেশন কমান্ডার লে. জাফর ইমাম সজীব জানান, তেলের খালি ড্রাম নিয়ে সাঁতার কেটে ১১ জন রোহিঙ্গা যুবক বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছিলেন। এসময় কোস্টগার্ড তাদেরকে দেখতে পেয়ে তাদেরকে উদ্ধার করেন।

তিনি আরো জানান, এদের মধ্যে পাঁচ জন নাফ নদীর পাড়ের কাছাকাছি চলে আসলেও অপর ছয় জন দূরে ছিলেন এবং তারা ক্লান্ত হয়ে যান।

সাতাঁর কেটে আসা যুবক হামিদ হোছেন বলেন, তারা ১১ জন ১৫ বছরের নিচে তিন শিশুসহ মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া থেকে নৌযান না পেয়ে সাঁতার কেটে বাংলাদেশে আসছিল। টানা আড়াই ঘণ্টা তারা সাঁতার কাটে বাংলাদেশের সীমানায় পৌঁছে।

উদ্ধার হওয়া ১১ জনকে কোস্টগার্ড বিজিবি কাছে হস্তান্তর করেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন