ফুলের মালা পড়িয়ে প্রাইভেট কারে করে খাদেমকে বিদায়

fec-image

রাঙামাটি কাপ্তাই বিএফআইডিসি জামে মসজিদের খাদেম নুরুল হক (৬৭) কে শনিবার বাদ ফজর মসজিদ কমিটি ও মুসল্লিরা আনুষ্ঠানিকভাবে ফুলের মালা পড়িয়ে বিদায় জানালেন। তিনি দীর্ঘ ২৭ বছর ওই মসজিদের খেদমতের দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করলেন। তাঁর প্রতি সম্মান জানিয়ে মসজিদ কমিটি ও মুসল্লিরা একটি প্রাইভেট কার যোগে নিজ গ্রামের বাড়ি বাইশগাঁও দক্ষিণ কুল মধ্যম পাড়া মনোহরগঞ্জ, কুমিল্লা পৌঁছে দেন।

খাদেম মো. নুরুল হক জানান, ‘আমি দীর্ঘ ২৭বছর যাবত আন্তরিকতার সাথে আল্লাহর ঘর এই জামে মসজিদের খাদেমের দায়িত্ব পালন করেছি। বয়স হওয়ার কারণে আমি আর দায়িত্ব পালন করতে পারছি না। তাই আমি স্বেচ্ছায় দায়িত্ব ছেড়ে দিয়েছি। আমাকে কমিটির লোকজন এবং মুসল্লীরা যে সম্মান দিয়ে নিজ বাড়িতে পৌঁছে দিয়েছে আমি তা কখনো ভুলব না।’ এই বলে তিনি সবার কাছে দোআ চাইলেন।

মসজিদের ইমাম মুফতি আনোয়ার হোসেন সাইফী জানান, অত্র মসজিদের খাদেম হিসেবে নুরুল হক দীর্ঘ ২৭ বছর ন্যায়, নিষ্ঠা ও এখলাছের সহিত খেদমত করেছেন। আমি তাঁর দীর্ঘায়ু কামনা করছি এবং মহান আল্লাহ যেন তাঁর এই খেদমতকে পরকালে নাজাতের উসিলা হিসেবে কবুল করে নেন।

মসজিদ কমিটির সদস্য মো. সেকান্দর হোসেন জানান, দীর্ঘ দিন যাবত খাদেম সৎ ও ন্যায়ের সহিত খেদমত করেছেন। আমরা তাকে আনুষ্ঠানিকভাবে নিজ গ্রামের বাড়িতে পৌঁছে দিতে পেরে আনন্দিত এবং আমরা বাংলাদেশের সকল মসজিদের ইমাম, মোয়াজ্জিন ও খাদেমকে অবসরে তাদের উপযুক্ত সম্মান জানিয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় দেয়ার জন্য মসজিদ কমিটির প্রতি আহবান জানাই।

এছাড়া মসজিদ কমিটির সদস্য ও কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো. কবির হোসেন জানান, খাদেম সাহেব একজন সৎ ও সহজ সরল মানুষ। দীর্ঘ বছর যাবত এই মসজিদে সঠিকভাবে দায়িত্ব পালন করেছেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, কাপ্তাই
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন