ফেব্রুয়ারিতে দেশে উৎসবমুখর নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা

fec-image

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার কাজ করছে এবং এই ঐতিহাসিক নির্বাচন নিয়ে জাতি গর্বিত হবে।

বুধবার (৩ ডিসেম্বর) মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৫-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে বলেন, বছরের পর বছর অধ্যবসায়ের মাধ্যমে অর্জিত জ্ঞান জাতীয় উন্নয়ন, নীতি প্রণয়ন ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজকে নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ক শিক্ষায় উৎকর্ষতার কেন্দ্র হিসেবে উল্লেখ করেন।

চলতি বছর ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৫-এ ৯৬ জন কোর্স সদস্য অংশ নেন, যার মধ্যে ৪৯ জন সেনা, ১৮ জন অসামরিক প্রশাসন ও ২৯ জন বিদেশি সদস্য। এছাড়া আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৫ সফলভাবে সম্পন্ন করেছেন ৫৬ জন বাংলাদেশি সেনা, নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নির্বাচন, প্রধান উপদেষ্টা, সরকার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন