বর্ষবরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈশাখী শোভাযাত্রা

fec-image

আজ বাংলা নববর্ষ ১৪৩৩। নতুন বছরকে বরণ করে নিতে ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’—এ প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে‘বৈশাখী শোভাযাত্রা’ বের হয় ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টা ৫ মিনিটে চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয় ‘বৈশাখী শোভাযাত্রা’। এই শোভাযাত্রায় যোগ দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

শোভাযাত্রাটি চারুকলা অনুষদের ৩ নম্বর (উত্তর) গেট থেকে শুরু করে শাহবাগ থানার সামনে গিয়ে ইউটার্ন নেয়। সেখান থেকে রাজু ভাস্কর্য, টিএসসি ও দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনে দিয়ে পুনরায় চারুকলা অনুষদে এসে শেষ হয়।

এবারের শোভাযাত্রায় পাঁচটি মোটিফ রয়েছে। তা হলো- মোরগ, বেহালা, পায়রা, হাতি ও ঘোড়া। পাশাপাশি ৩৫ জন বাদ্যযন্ত্রশিল্পীর পরিবেশনায় জাতীয় সংগীত, এসো হে বৈশাখ এবং দেশাত্মবোধক সংগীত গাইছেন। শোভাযাত্রায় ২০০ জন শিক্ষার্থী বাংলাদেশের পতাকা বহন করেছেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পহেলা বৈশাখ, বর্ষবরণ, শোভাযাত্রা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন