বান্দরবানের দুর্গম সীমান্তবর্তী এলাকায় বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

fec-image

বান্দরবান-রাঙ্গামাটি সীমান্তের দূর্গম প্রত্যান্ত অঞ্চল গরীব ও অসহায় প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ  করেছে রুমা ব্যাটালিয়নের ৯ বিজিবি।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) বেলা দুইটায় দোপানীছড়ায় পাড়ায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

বিজিবি জানিয়েছে, বান্দরবান-রাঙ্গামাটি সীমান্তবর্তী লাগোয়া দোপানীছড়া পাড়ায় বিনামূল্যে একটি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। এসময় সীমান্ত লাগোয়া গরীব ও অসহায় নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের মানুষ মোট ২৫ জনের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। পাশাপাশি স্থানীয় শিশুদের মাঝে খেলাধুলা উপহার সামগ্রীও বিতরণ করা হয়।

বিনামূল্যে ক্যাম্পেইন সময় রুমা ব্যাটালিয়নের ৯ বিজিবি মেডিকেল অফিসার মেজর তিমির রঞ্জন মহান্ত, এএমসি’র নেতৃত্বে এই উদ্যাগে গ্রহন করা হয়।

রুমা ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. তাওকীর আহমেদ জানান, সীমান্তবর্তী পাহাড়ী এলাকার বাসিন্দারা এখনো উন্নত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। এ প্রেক্ষিতে মানবিক দায়িত্ববোধ থেকে রুমা ব্যাটালিয়ন সীমান্তের দুর্গম অঞ্চলে নিয়মিতভাবে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে। রুমা ব্যাটালিয়ন ইতোপূর্বেও স্থানীয় জনগণের কল্যাণে নানা মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করেছে এবং ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চিকিৎসা, বান্দরবান, বিজিবি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন