চিকিৎসা নিতে পারছেন বেগম খালেদা জিয়া : ডা. জাহিদ

fec-image

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতই স্থিতিশীল আছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, চিকিৎসকরা তাকে যে চিকিৎসা দিচ্ছে সেটা বেগম খালেদা জিয়া গ্রহণ করতে পারছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ অবস্থা নিয়ে ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

ডা. জাহিদ বলেন , চিকিৎসকরা খুবই আশাবাদী, বেগম খালেদা জিয়া ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছেন। গত ২৩ নভেম্বর রাতে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালেই নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চিকিৎসা, বিএনপি, বেগম খালেদা জিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন