বান্দরবানে ছয় রোহিঙ্গা রাবার শ্রমিকদের অপহরণের অভিযোগ

fec-image

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে রাবার বাগান থেকে ৬ রোহিঙ্গা শ্রমিককে অপহরণের অভিযোগ উঠেছে। তবে কে বার কারা অপহরণ করেছে সেই বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার (৩ জুলাই) রাতে সাড়ে নয়টায় বাইশারী ইউনিয়নের আলীক্ষ্যং মৌজার বড়ই ঝিরি এলাকায় কাওছারের বাগান থেকে তারা অপহরণের শিকার হন।

শনিবার (৪ জুলাই) সকালে স্টার নিউজকে নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক।

পুলিশ ও বাগানের মালিক জানিয়েছে, অপহৃত শ্রমিকরা আগের দিন বাবুলের মালিকানাধীন রাবার বাগানে কাজ করতেন। সেখানে কাজ শেষ করে কাউছার রাবার বাগানে জঙ্গল পরিষ্কারের কাজ যোগ দেন। কাজ শেষ করে রাতে রোহিঙ্গা শ্রমিকরা বাগানে স্টাফ ঘরে অবস্থান নিয়েছিল। এসময় রাতে একদল সশস্ত্র দল সেখানে গিয়ে তাদেরকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। তবে অপহৃতদের নাম ও পরিচয় এখনো পাওয়া যায়নি।

রাবার বাগানের মালিক কাওছার জানান, তার বাগানে জঙ্গল পরিষ্কার শেষে রাতে কক্ষে অবস্থান করেছিলেন শ্রমিকরা। হঠাৎ কয়েকজন সশস্ত্র বাহিনীর জোরপূর্বক ভাবে তাদেরকে অপহরণ করে নিয়ে যায়। কি কারণে তুলে নিয়ে গেছে সে বিষয়েও এখনো জানতে পারেননি কাউছার। তবে পুলিশকে জানানো হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ওসি মোজাম্মেল হক বলেন, ঘটনার বিষয়টি আমি জেনেছি। আলীক্ষ্যং পুলিশ ফাঁড়িকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অপহৃতদের উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন