বান্দরবানে নিরাপত্তা বাহিনীর সাথে সশস্ত্র বাহিনীর গোলাগুলি, নিহত ১

fec-image

বান্দরবানে নিরাপত্তা বাহিনীর সাথে সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনায় এক সন্ত্রাসী নিহত হয়েছে। নিহত ব্যক্তি পাহাড়ের সশস্ত্র সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এর সদস্য বলে জানা গেছে। তবে নিহতের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

সোমবার (২৩ ফেব্রুয়ারী) বিকেলে সাড়ে পাঁচটায় দিকে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের মুরুং বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, রুমা সড়কের রোয়াংছড়ি উপজেলার মুরুং বাজার এলাকার সাইরন ম্রো পাড়ায় সেনাবাহিনীর একটি টহল দল পৌছালে অস্ত্রধারী সন্ত্রাসীরা পাহাড়ের চূড়া থেকে সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় সেনাবাহিনীর সদস্যরা পাল্টা গুলি চালালে দুপক্ষের মধ্যে দীর্ঘক্ষণ গোলাগুলি হয়, চলে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। এ ঘটনায় অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপের ১ সদস্যের মৃত্যু হয়। পরে ঘটনাস্থল থেকে লাশউদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়। এদিকে এ ঘটনার পর থেকে ঘটনাস্থল’সহ আশপাশের এলাকাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাছা ইউনিয়নের চেয়ারম্যান উনুমং মারমা জানান, তারাছা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সাইরন পাড়ায় বিকেলে থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সন্ত্রাসীদের সাথে সেনাবাহিনীর গোলাগুলির ঘটনা হয়।  তবে এলাকাটি দুর্গম ও নেটওয়ার্কবিহীন হওয়ার কারনে সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না।

এ বিষয়ে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে বলেন, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি হয়েছে। ঘটনাস্থল থেকে এক জনের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনো বিস্তারিত জানা যায়নি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: গোলাগুলি, নিহত সন্ত্রাসী, বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন