বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে ইংল্যান্ড

fec-image

বিশ্বকাপের ১৩তম আসরে উদ্বোধনী ম্যাচেই আজ মুখোমুখি ২০১৯ সালের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ২টায় ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস অনুষ্ঠিত হয়। খেলা শুরু হবে দুপুর আড়াইটায়।

নিউজিল্যান্ডের মূল তারকা ক্রিকেটার কেন উইলিয়ামসন দলে নেই। এদিকে ইংল্যান্ডকেও মাঠে নামতে হচ্ছে তাদের সেরা অলরাউন্ডার বেন স্টোকসকে ছাড়াই। ৩২ বছর বয়সি এই অলরাউন্ডারও চোটের কারণে মাঠের বাহিরে রয়েছেন।

ইংল্যান্ডের ব্যাটিংয়ের মূল দায়িত্ব থাকবে ডেভিড মালান, মঈন আলী, জনি বেয়ারস্টো, জো রুট ও জস বাটলারদের ওপর। আর বোলিংয়ে দলটির মূল ভরসা রিস টপলে, মার্ক উড ও আদিল রশিদ।

অন্যদিকে কিউইদের ব্যাটিং নির্ভর করবে ডেভন কনওয়ে, উইল ইয়ং, হেনরি নিকোলস ও টম লাথামের ওপর। বোলিংয়ে ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসনদের রাখতে হবে বড় ভূমিকা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইংল্যান্ড, নিউজিল্যান্ড, বিশ্বকাপ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন