ভূমিকম্পে টইটং-এ সড়ক ধ্বসে গিয়ে দুই দিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন
নিজস্ব প্রতিনিধি :
পেকুয়ার টইটং এ ভূকম্পনে ধবসে গেছে পাহাড়ি সড়ক। গত দুই দিন ধরে উপজেলার টইটং ইউনিয়নের পূর্ব টইটং মধুখালীর সাথে হাজ্বীবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।
গত বুধবার সন্ধ্যায় সৃষ্ট শক্তিশালী ভূম্পনে বিরুপ প্রভাবে টইটং ইউনিয়নের পাহাড়ি ওই গ্রামীন সড়কের প্রায় ৩০ মিটার বিলীন হয়েছে।
এদিকে সড়ক ধবসে যাওয়ায় পূর্ব টইটং এলাকার জনজীবনে চরম দূভোর্গ দেখা দিয়েছে। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকায় হাজ্বীবাজার টইটং বাজার ও বনকানন ষ্টেশনের সাথে এসব এলাকার যোগাযোগ ব্যবস্থা থেমে গেছে। ফলে পাহাড়ি অঞ্চল থেকে উৎপাদিত শত শত টন কৃষিপণ্য অবিক্রিত অবস্থায় রয়েছে। সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় পরিবহন সংকটের কারণে স্থানীয়রা অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব ফেলছে।
স্থানীয়রা জানিয়েছেন, গত বুধবারে সৃষ্ট ভূকম্পনের আঘাতে হাজ্বী বাজার থেকে মধুখালী সড়কের ছন খোলার জুম পয়েন্টে ফজল কবিরের দোকান পর্যন্ত ৩০ মিটার সড়ক ধবসে পড়ে পাহাড়ি ছড়ায়। স্থানীয়রা যাতাযাতের জন্য পাশ্বে ৩০ ফুট বিকল্প সড়ক সংস্কারের উদ্যোগ নিয়েছেন। তবে সরকারের রিজার্ভ ভুমির ওই জায়গা প্রভাবশালীদের মালিকানাধীন দাবি করায় স্থানীয়দের সাথে তাদের বিরোধ দেখা দিয়েছে।
এ সড়ক দিয়ে ৬/৭ হাজার মানুষ চলাচল করে। সড়কের অল্প অংশ বিলীন হয়ে যাওয়ায় চরম দূভোর্গে পড়ে এলাকার লোকজন। এ ব্যাপারে টইটং ইউপির চেয়ারম্যান জেট এম মোসলেম উদ্দিন জানিয়েছেন সরেজমিনে গিয়ে দেখে এসেছি বিকল্প সড়ক করা না হলে মানুষের চলাচল করা সম্ভব হবে না। তাই পাশে বিকল্প সড়ক সংস্কার করার জন্য খুলে দিতে হবে। এ ব্যাপারে টইটং ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী জানান, ‘আমি শুক্রবার সরেজমিনে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করছি। বিকল্প সড়ক সৃষ্টি না হলে মানুষের চলাচল বন্ধ হয়ে অবরুদ্ধভাবে জীবন কাটাতে হবে। জনসাধারণ চলাচল উম্মুক্ত রাখতে সামান্য অংশ বিকল্প সড়কের জন্য খুলে দিতে হবে।’


















