মহেশখালীতে ত্রাণসামগ্রী বিতরণ

fec-image

মহেশখালীতে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। ১৪ জুলাই সকালে মহেশখালী পৌরসভা কার্যালয়ে ত্রাণসামগ্রী বিতরণ করেন- মহেশখালী পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম।

এসময় উপস্থিত ছিলেন- মহেশখালী পৌরসভার সহকারী প্রকৌশলী বিশ্বজিৎ দাশ, উপসহকারী প্রকৌশলী জুলকারনাইন মানিক ও মাওলানা এরফান উল্লাহ সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগন।

পৌর প্রশাসক ইমরান মাহমুদ ডালিম বলেন, “শুধু খাদ্যসহায়তা যথেষ্ট নয়। দুর্যোগে মানুষের স্বাস্থ্যঝুঁকিও সমান গুরুত্বপূর্ণ। মহেশখালী পৌরসভা প্রশাসন প্রতিটি অসহায় মানুষের পাশে আছে এবং থাকবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: মহেশখালী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন