Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

মহেশখালীতে যুবদল নেতা ৩ হাজার ইয়াবা সহ আটক

মহেশখালী প্রতিনিধি:

মহেশখালী উপজেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক ইঞ্ছিনিয়ার হাসান রাসেল ৩ হাজার পিচ ইয়াবা সহ পুলিশের হাতে আটক হয়েছে। রাসেল কালারমারছড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হাসান বশিরের পুত্র।

মহেশখালী থানার এস আই সনজিত জানান, শাপলাপুর সড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাসান রাসেল(৩০) ও লিয়াকত নামে অপর জনকে ৩ হাজার পিচ ইয়াবা সহ আটক করা হয়েছে।

হাসান রাসেল বিগত উপজেলা নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করে পরাজিত হয়েছিলো। এদিকে তার পরিবারের দাবি তাকে পরিকল্পিত ভাবে ফাসানো হয়েছে।

হাসান রাসেলের শ্বশুর মুক্তিযুদ্ধা ডা. ফিরোজ আহমদ জানান, বিরোধি দল করার অপরাধে তাকে ইয়াবা দিয়ে ফাসানো হয়েছে।

এব্যাপারে পুলিশ জানান, সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন