মাটিরাঙ্গায় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

fec-image

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নজরুল বর্ষ ২০২৬-২৭ উদযাপন উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ উম্মে তাহমিনা মিতু।

অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) প্রতীতি প্রিয়া, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মো. জসিম উদ্দিন জয়নালসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণ শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হয়। মনোজ্ঞ পরিবেশনায় কবির সাম্য, মানবতা, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনার নানা দিক ফুটে ওঠে। অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত দর্শক-শ্রোতারা।

অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং তাঁদের মধ্যে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের সাংস্কৃতিক আয়োজন অব্যাহত রাখার প্রতি গুরুত্ব আরোপ ক‌রেন তি‌নি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: মাটিরাঙ্গা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন