মাটিরাঙ্গা জোন কর্তৃক মানবিক সহায়তা প্রদান


খাগড়াছড়ি গুইমারা রিজিয়নের আওতাধীন ১৮ ফিল্ড রেজি : মাটিরাঙ্গা জোন কর্তৃক বিশেষ মানবিক সহায়তা কর্মসূচির আওতায় শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকালে জোনের আওতাধীন নারায়নপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এ সহায়তা প্রদান করা হয়।
নারায়ণপাড়া তালকাতাল পাঠাগার এবং নারায়ণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র- ছাত্রীদের মধ্যে ক্রীড়া সামগ্রী ও ব্যাগ প্রদান, আরবাড়ীপাড়া সর্বজনীন লক্ষ্মী মন্দিরে জন্য মাইক সেট প্রদান, ২টি অসহায় পরিবারকে ঘর মেরামতের জন্য ঢেউ টিন প্রদান করা হয়।
মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্নেল ইব্রাহীম আধহাম বলেন, শুরু থেকেই পাহাড়ের আর্তমানবতার সেবায় সেনাবাহিনী কাজ করে আসছে। প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত পাহাড়ি ও বাঙালি সকলের জন্য এই মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এই সময় পদস্থ সামরিক কর্মকর্তা, স্থানীয় হেডম্যান ও স্কুল শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
সহায়তা পেয়ে উপকার ভোগীরা জোনের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।

















