কুতুবদিয়া ফের পুকুরে ডুবে শিশুর মৃত্যু


ছবিঃ প্রতীকী
কক্সবাজারের কুতুবদিয়া ফের পুকুরে ডুবে আব্দুল্লাহ আল মামুন নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) দুপুর একটার দিকে উত্তর ধুরুং ফয়জানি পাড়ায় পানি ডুবির ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, বুধবার দুপুরে ওই গ্রামের আব্দুর রহিমের শিশুপুত্র আব্দুল্লাহ আল মামুন (২) সবার অগোচরে পাশের পুকুরে তলিয়ে যায়। পরে পুকুরে সন্ধান পেয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত ডা : নেছারুল করিম শিশুটি মৃত বলে জানান।
উল্লেখ্য, কুতুবদিয়া গত বুধবার পানিতে ডুবে ২ জন ও শনিবার ৩ জন শিশু মারা যায়।
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, কুতুবদিয়া, শিশুর মৃত্যু
Facebook Comment

















