মামদানির জয়ের পেছনে স্ত্রী রামা’র অনন্য অবদান


প্রথম মুসলমান হিসেবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউইয়র্কের মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিজ দল ডেমোক্রেটিক পার্টির অভিজাতদের একটি বড় অংশের তীব্র বিরোধিতাকে ছাপিয়ে বুধবার (৫ নভেম্বর) ইতিহাস গড়া জয় পেয়েছেন তিনি। মামদানির ঐতিহাসিক বিজয়ের পেছনে মাস্টারমাইন্ড হিসেবে উঠে এসছে স্ত্রী রামা’র নাম। মাত্র ২৮ বছর বয়সী রামার অবদান নিয়ে আলাপ হচ্ছে সর্বত্র।
জানা যায়, ২০২১ সালে রামার সঙ্গে মামদানির বিয়ে হয়। নিউ ইয়র্কের প্রথম ভারতীয় বংশোদ্ভূত ও মুসলিম মেয়র হিসেবে মামদানির উঠে আসার পিছনে ২৮ বছরের রামার অবদান অনেকখানি বলে মানছে আমেরিকার রাজনৈতিক মহলও।
মামদানির মতোই রামাও অভিবাসী পরিবারের সন্তান। জন্মসূত্রে তিনি সিরিয়ান। ২০২১ সালে রামার সঙ্গে মামদানির বিয়ে হয়। মেয়র নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য যথেষ্ট লড়াই করতে হয়েছে মামদানিকে। তাঁর নির্বাচনী প্রচারের পুরো দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন রামা।
পেশাগত জীবনেও সফল রামা। পেশায় তিনি চিত্রশিল্পী এবং ইলাস্ট্রেটর।
সেই দক্ষতাকে কাজে লাগিয়ে বিশেষ হরফে হলুদ, কমলা ও নীল রঙে মামদানির নাম লিখে প্রচার, সেই নামকে একটি ব্র্যান্ড হিসেবে গড়ে তোলার কাজটি নীরবে করে গিয়েছেন রামা। সমান্তরালভাবে সোশ্যাল মিডিয়াতেও নির্বাচনের প্রচারও সামলেছেন।
উল্লেখ্য আগামী ১ জানুয়ারি নিউ ইয়র্কের মেয়র হিসেবে দায়িত্ব নেবেন মামদানি।

















