মার্কিন নৌবাহিনীর তিনটি বিশ্বমানের ডেস্ট্রয়ার হরমুজ পার হয়েছে : ট্রাম্প


প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন যে, তিনটি মার্কিন ডেস্ট্রয়ার হরমুজ প্রণালী অতিক্রম করতে সক্ষম হয়েছে এবং ইরানি হামলার কোনো ক্ষতি তাদের হয়নি।
ট্রাম্প আরও বলেন, মিসাইলগুলো সহজেই ধ্বংস করা হয়েছে এবং ড্রোনগুলোকে আকাশে ভস্মীভূত করা হয়েছে। তিনি ক্রুদের প্রশংসা করে উল্লেখ করেন, তিনটি ডেস্ট্রয়ার এখন আবার নৌ অবরোধে যোগ দেবে।
এর আগে ইরান দাবি করেছিল, তাদের হামলায় মার্কিন যুদ্ধজাহাজগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে ওমান উপসাগরের দিকে পালিয়েছে। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই দাবিকে অস্বীকার করেছে। সেন্টকমের বিবৃতিতে বলা হয়েছে, ইরানের আক্রমণ প্রতিহত করা হয়েছে, কোনো মার্কিন সম্পদ ক্ষতিগ্রস্ত হয়নি এবং তারা উত্তেজনা বাড়াতে চায় না, তবে নিজেদের সুরক্ষায় প্রস্তুত।
ইরান তাদের পাল্টা হামলায় ব্যালিস্টিক ও অ্যান্টি-শিপ ক্রুজ মিসাইল এবং উচ্চ বিস্ফোরণের ক্ষমতাসম্পন্ন ড্রোন ব্যবহার করেছিল। এটি তেহরানের প্রথম সামরিক প্রতিক্রিয়া, যা মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বন্দর অবরোধের পর এসেছে।
সূত্র: আলজাজিরা

















